অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


মনপুরায় দুই মৎস্য কর্মকর্তার চাঁদাবাজি ও গণধোলাইয়ের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৫৯

remove_red_eye

৩৮৩

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় দুই মৎস্য কর্মকর্তার চাঁদাবাজি ও গণধোলাইয়ের সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার সংবাদ’র সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ মনির হোসেন বাদী হয়ে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা দায়ের করেন। এতে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার মনপুরা উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ পাটওয়ারীকে আসামী করা হয়।

উল্লেখ্য; গত ০২ এপ্রিল ভোলার মনপুরা উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নে অবরোধকালিন মৎস্য অভিযানের নামে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করতে যায় উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহমুদুল হাসান ও ক্ষেত্র সহকারি মোঃ মনির হোসেন । জেলেরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এই দুই মৎস্য কর্মকর্তা জেলেদেরকে মারধর করে । এসময় স্থানীয় এক বিধবা নারী বাঁধা দিলে তাকেও মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা করে । পরে বিধবা মহিলা ও জেলেদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দুই মৎস্য কর্মকর্তাকে গণ পিটুনী দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মনপুরা হাসপালাতে চিকিৎসা দেয়। এতে ঘটনার দিন ০২ এপ্রিল মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ এনে বিধবা নারী বাদী হয়ে ওই দুই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মনপুরা থানায় অভিযোগ দেন। পরবর্তিতে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টেও ওই বিধবা নারী বাদী হয়ে মামলা করেন।

উক্ত ঘটনায় অভিযোগ ও তথ্য প্রমানের ভিত্তিতে জাতীয় দৈনিক আমার সংবাদ, দৈনিক যুগান্তর, দৈনিক ভোরের কাগজ, দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক এশিয়াবানী ও আরটিভি সহ দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে “মনপুরায় চাঁদা আদায়কালে দুই মৎস্য কর্মকর্তাকে গণধোলাই” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের জেরে উদ্দেশ্য প্রনোদিতভাবে জেলেদের পাশাপাশি দৈনিক আমার সংবাদ’র মনপুরা উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ পাটওয়ারীকে আসামী করে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ মনির বাদী হয়ে মামলা দায়ের করেন।

সংবাদ প্রকাশের জেরে এই ভীত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত মামলায় মনপুরা প্রেসক্লাব, মনপুরা মফস্বল সাংবাদিক ফোরাম সহ সকল সংবাদকর্মিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  পাশাপাশি  দৈনিক আমার সংবাদের মনপুরা প্রতিনিধি মোঃ মাসুদ পাটওয়ারীকে মামলা থেকে নিঃশর্ত অব্যাহতি দেয়ার আহবান জানিয়েছেন।

এব্যাপারে দৈনিক ভোরের কাগজ ও আরটিভি’র মনপুরা প্রতিনিধি সোহাগ মাহামুদ সৈকত বলেন, জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনীর স্বীকার হন দুই মৎস্য কর্মকর্তা। থানায় অভিযোগ ও তথ্য প্রমানের ভিত্তিতে দৈনিক আমার সংবাদ ও আমাদের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মাসুদ পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়। উক্ত মামলায় তীব্র নিন্দা জানাই। পাশাপাশি তার নিঃশর্ত অব্যাহতি কামনা করছি।

মনপুরা প্রেসক্লাবের সাবেক সংাগঠনিক সম্পাদক ও মনপুরা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও মাইটভি প্রতিনিধি সীমান্ত হেলাল বলেন, সংবাদ প্রকাশের জেরে মামলা দিয়ে সাংবাদিককে হয়রানী খুবই দুঃখজনক। উক্ত মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত মামলা থেকে নিঃশর্ত অব্যাহতির জন্য আদালতের কাছে আহবান জানাচ্ছি।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...