বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩৯
৪৩২
বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার হাতে দলের দায়িত্ব দিয়েছে দেশটি।
বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে এই সিরিজ দিয়েই কাজ শুরু করবেন ল।
যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে নিয়োগ লাভের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ল। যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলিয়ান এই কোচ।
ল বলেন, ‘এ সময়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দিতে পারা রোমাঞ্চকর ব্যাপার। যুক্তরাষ্ট্র অন্যতম শক্তিশালী সহযোগী দেশ। আমি বিশ্বাস করি, সামনে আমরা একটা ভয়ংকর দল গঠন করতে পারব। বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নেওয়াই হবে প্রথম কাজ, এরপর ঘরের মাঠে বিশ্বকাপে লক্ষ্য ঠিক করতে হবে, যেটা অনেক বড় বিষয়।’
২০১১-১২ সালে বাংলাদেশ দলের হেডকোচের দায়িত্ব পালন করেছেন ল। তার অধীনেই ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল টাইগাররা। এছাড়া বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন এই অস্ট্রেলিয়ান।
জিম্বাবুয়ের ব্পিক্ষে সিরিজ শেষে আগামী মাসে যুক্তরাষ্ট্রে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। ২১ মে প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত