মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৬
৪২৩
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় খাল থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪ টায় অপমৃত্যু মামলা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন বিচ্ছিন্ন ৫ নং কলাতলী ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এস. আই নজরুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ৪ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের আবাসন বাজার সংলগ্ন আজিজের খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে কলাতলী ফাঁড়ি পুলিশ।
বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ফাঁড়ি পুলিশের ইনচার্জ নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে আজিজের খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। পরে শুক্রবার বিকেলে ইউডি মামলা শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত বৃদ্ধের কো পরিচয় পাওয়া যায়নি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, অজ্ঞাতনামা বৃদ্ধের নাম পরিচয় পাওয়া যায়নি। ইউডি মামলা শেষে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত