মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫
৫২৫
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় এক মুদি ব্যবসায়ীর দোকানের সিঁধ কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। শুক্রবার ভোর রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট বাজারের এই ঘটনা ঘটে।
চুরি হয়ে যাওয়া মুদি দোকানের মালিক হলেন, হাওলাদার ষ্টোরের মালিক নাজিম উদ্দিন হাওলাদার। তিনি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ও মুদি ব্যবসায়ী। মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি তিনি মুদি ব্যবসা করেন।
চোর চক্র দোকানের টিনের বেড়া ও সিঁধ কেটে রয়েল সিগারেট ২২কার্টুন, নেভী ৪ কার্টুন, হলিউড ৫ কার্টুন, দুধ ৫শ গ্রাম ১২ কার্টুন, এলাচি ২কেজি, প্যারাসুট নারকেল তেল ১৫ পিচ, সোয়াবিন তৈল ১ কার্টুন ও জিরা ৩ কেজিসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
ব্যবসায়ী নিজাম হাওলাদার জানান, সকালে দোকান খুলে দেখি দোকানের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। পরে দেখি সিঁধ কেটে চোরেরা প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বিষয়টি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও মনপুরা থানার ওসিকে জানিয়েছি।
এই ব্যাপারে মাষ্টারহাট বাজার কমিটির সভাপতি মোঃ পলাশ হাওলাদার বলেন, বাজারের ব্যবসায়ী মোঃ নিজামউদ্দিন হাওলাদার এর মুদি দোকানটি চুরির ঘটনা ঘটেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। চোর ধরার জন্য পুলশের সহযোগিতা চাওয়া হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর মাষ্টারহাট বাজার ব্যবসায়ীর মুদি দোকান চুরির বিষয় আমাকে জানিয়েছেন। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সম্পাদকদের সাথে বসে প্রয়োজনীয় ব্যাস্থা গ্রহন করব।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত