অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে তীব্র গরমে পুকুরে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৪ রাত ০৮:১১

remove_red_eye

৩৫২

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে তীব্র গরমে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামের নিজ বসত বাড়ির পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। 
 
নিহত দুই শিশু, বায়েজিদ (৬) ও মারিয়া (৪) ওই গ্রামের দিন মুজুর রাসেলের সন্তান বলে জানা গেছে। দুই শিশুর মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 
স্বজনরা জানান, শিশুদের মা দুপুরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। দুই ভাই বোন বায়েজিদ ও মারিয়া বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। রোদের তীব্র দাবদাহে দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে বসতবাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। শিশুদের মা তাদের কোন সাড়া শব্দ না পেয়ে বাড়িতে খোঁজ করতে থাকেন। পরে স্বজনরা খোঁজাখুজি করে না পেয়ে সন্দেহবশত পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।
 
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...