অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

১৯ দিনে প্রবাসী আয় এলো ১২৮ কোটি ১৫ লাখ ডলার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:০১

remove_red_eye

৪৮৪

ঈদুল ফিতর ঘিরে এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় আসার গতি ছিল বেশি। এ সময়ে প্রতিদিন গড়ে আসে সাত কোটি ৩১ লাখ ডলার।

পরের সপ্তাহে গতি কমে যাওয়ায় প্রতিদিন গড়ে দেশে আসা প্রবাসী আয় দাঁড়ায় ছয় কোটি ৭৪ লাখ  ৪৭ হাজার ৮৯৫ ডলারে। সব মিলিয়ে এপ্রিলের ১৯ দিনে এসেছে ১২৮ কোটি ১৫ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৩২ কোটি ৫৩ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে। তথ্য অনুযায়ী, মার্চে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে ছয় কোটি ৬৫ লাখ ৬১ হাজার ৬৬৬ ডলার। আবার গত বছরের এপ্রিল মাসের একই সময়ে প্রতিদিন এসেছিল পাঁচ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ৬৬৬ মার্কিন ডলার।  

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এপ্রিলের ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১১ কোটি তিন লাখ ২০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি ৯০ লাখ  ৯০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৮ কোটি ৮১ লাখ ৭০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৩০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। কোনো প্রবাসী আয় আসেনি বিদেশি উরি ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংকের মাধ্যমে। আইসিবি ইসলামী ব্যাংক, সিটিজেন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক ও বিডিবিএল ব্যাংকের মাধ্যমেও কোন প্রবাসী আয় আসেনি।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...