অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় ৩০ ফুট উঁচু গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৩৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৩০ ফুট উঁচু একটি গাছ থেকে গামছা দিয়ে গলায় ফাস দেয়া অবস্থায় ইমন হোসেন হৃদয় (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 
শনিবার ২০ এপ্রিল দুপুরে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা যৌথভাবে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মৌটুপী এলাকার একটি বাঁশ বাগান থেকে এ মরদেহ উদ্ধার করেন। ভোলা সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করেন। 
মৃত হৃদয় একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সাচিয়া এলাকার বাসিন্দা মোঃ ফারুকের ছেলে।তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।
এ বিষয়ে হৃদয়ের বাবা মোঃ ফারুক জানান, তার ছেলে কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগতে ছিলেন।তাকে ভোলা ও বরিশালে মানসিক রোগের চিকিৎসকের কাছে নেয়া হয়েছিলো।সে চিকিৎসারত অবস্থায় ছিলো।শুক্রবার ১৯ এপ্রিল তারা দুজনে একসাথে জুমার নামাজ আদায় করে বাসায় দুপুরের খাবার খান।খাবার খেয়ে কিছু সময় পর হৃদয় বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে আর ফিরে আসে নি।পরিবারের সকলে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায় নি।আজ সকালে পাশের একটি এলাকার বাগানে হৃদয়ের ঝুলন্ত মরদেহ লোকজন দেখতে পায়।লোকজন মুঠোফোনে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে দেখি আনুমানিক ৩০ ফুট উঁচু একটি রনা গাছের সাথে গলায় গামছা দিয়ে ফাস লাগানো অবস্থায় সে ঝুলছে।
তিনি আরো জানান,আমি ওই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেলে লোকজন আমাকে সেখান থেকে বাসায় নিয়ে আসে।পরে শুনেছি পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ওই মরদেহ গাছ থেকে নামিয়ে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেছে।
এ বিষয়ে তার কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে তিনি জানান,এ বিষয়ে তার কোনো অভিযোগ নেই।তিনি মনে করেন এটা আত্মহত্যা ছাড়া আর কিছু না।তাদের কোনো শত্রু নেই বলেও তিনি জানান।
এ ঘটনা নিয়ে কথা হয় মৃত হৃদয়ের চাচাতো ভাই আশিকের সাথে।সে জানান,তার ভাই হৃদয় বেশ কিছুদিন যাবত মানসিক রোগে আক্রান্ত ছিলো।হৃদয় মাঝেমাঝেই বলতো “তাকে কেউ মেরে ফেলবে, তার পরিবারের লোকজনদেরকেও মেরে ফেলবে”।তার এমন আচরনে তাকে মানসিক রোগে ডাক্তার দেখানো হয়।গত শুক্রবার সে বাসা থেকে দুপুরের পরে বের হয়।তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। কিন্তু কোথাও খুজে পাওয়া যায় নি।অবশেষে শনিবার একটি গাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।তার মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ঘটনা স্থলে যাওয়া ভোলা সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল্লাহ আল নোমান জানান,গাছে ঝুলন্ত অবস্থায় ফায়ারসার্ভিসের সদস্যদের সহযোগিতায় এ মরদেহ উদ্ধার করা হয়েছে।পোস্ট মর্টেম রিপোর্ট আমাদের হাতে না আসা পর্যন্ত এ মৃত্যুর প্রকৃত ঘটনা বলা অসম্ভব।ওই রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...