বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৮
৩৭৬
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত ৩৪ হাজার ১৮৩ জন নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩২ জন নিহত হয়েছে। এছাড়া গত ৬ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে আরও ৭৭ হাজার ১৪৩ জন আহত হয়েছে। খবর আল জাজিরার।
গাজায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় সেখানে সাড়ে ৯ হাজার নারী এবং এবং ১৪ হাজার ৫০০ শিশু প্রাণ হারিয়েছে।

তবে ধারণা করা হচ্ছে যে, সেখানে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে কারণ এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের মরদেহ চাপা পড়ে থাকতে পারে।
এর আগে গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে কয়েক মাস অভিযান চালানোর পর সম্প্রতি সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ওই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় ২০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। মাসের পর মাস ধরে সেখানে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা।
সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আমেরিকাসহ পুরো পশ্চিমা বিশ্ব সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যমে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছে। তিনি রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।
সাত দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখলদার ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাতে ওয়াশিংটনের ভূমিকার কথা স্মরণ করেন আসাদ। তিনি বলেন, আমরা যখন বলি আমেরিকা তখন আমরা পুরো পশ্চিমা বিশ্বকে বোঝাই। কারণ, পশ্চিমা বিশ্বকে আমেরিকাই নিয়ন্ত্রণ করে।
প্রেসিডেন্ট আসাদ বলেন, বিশ্বের যেকোনো সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থসিদ্ধি হচ্ছে। প্রথমে সে সংঘাত বাধিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ায় এবং এরপর মোক্ষম সুযোগে চূড়ান্ত আঘাত হেনে নিজের অবৈধ স্বার্থ হাসিল করে।

এদিকে সোমবার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান আহারোন হালিভা। গত ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো ইসরায়েলের শীর্ষ কোনো কর্মকর্তা পদত্যাগ করলেন। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হালিভার পদত্যাগপত্র গ্রহণ করেছেন সামরিক প্রধান এবং এই সংস্থায় তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
গত অক্টোবরে হামাসের হামলা প্রতিহত করতে না পারার দায় স্বীকার করেছিলেন হালিভা। সে সময় হামাসের হামলায় কমপক্ষে ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়। এছাড়া আরও কয়েকশ মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত