অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিন পৌরসভাকে দেশের চতুর্থ জলবায়ু অভিবাসীবান্ধব শহরে গড়ে তোলা হবে

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৪৪৮

বোরহানউদ্দিন প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের ফলে বাড়িঘর, জমি এবং জীবিকাহারা মানুষদের কাজের সুযোগ ও ঠাঁই হবে  ভোলার বোরহানউদ্দিন পৌরসভায়। শিল্পায়ন-কর্মসংস্থানের সুযোগকে কাজে লাগিয়ে অভিযোজনের মাধ্যমে বোরহানউদ্দিন পৌরসভাকে দেশের চতুর্থ
জলবায়ু অভিবাসীবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে। উন্নয়ন সহযোগী ব্র্যাক ও বোরহানরউদ্দিন পৌরসভা আয়োজিত একটি প্রকল্পের পরামর্শ সভায় বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার ভোলার বোরহানউদ্দিন পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক ইন্টারন্যাশনালের ক্লাইমেট চেঞ্জ ও আরবান ডেভেলপমেন্ট কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী শাহরিয়ার মুহাম্মদ ফরহাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান, ওসি মো. শাহিন ফকির। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহমদউল্যাহ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহাফুজুর রহমান,সাংবাদিক মো. মনিরুজ্জামান, মোবাশ্বির হাসান শিপন, পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা,এনজিও কর্মকর্তা বাবুল আকতার, ব্রাক ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার জুয়েল মাহমুদ, স্থানীয় প্রজেক্ট ম্যানেজার জাহিদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে সব অংশীজনকে নিয়ে শহর জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়ন করা হবে। যার মাধ্যমে দেশের উপকূলীয় বোরহানউদ্দিন পৌরসভাকে অভিবাসীবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে, যা জলবায়ু সংকটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে অন্যান্য শহরের জন্য পথ পথপ্রদর্শক হবে। ‘বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্র্যান্ট-ফ্রেন্ডলি টাউনস থ্রু লোকালি অ্যাডাপটেশন ইন বাংলাদেশ’ নামের এই প্রকল্প শহরে জলবায়ু অভিবাসী, নারী, শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকসহ জনসাধারনের জীবন-জীবিকা, বাসস্থান পরিবেশ ও নগর ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবে বলে সভায় জানানো হয়। ওই কাজ
বাস্তবায়নের জন্য সভায় বিভিন্ন শ্রেণি-পেশার লোক পরামর্শ ও মতামত জানান। সভায় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...