অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতের আহবান

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

৫০৪

বোরহানউদ্দিন প্রতিনিধি: মাতৃত্বকালীন সময়ে ২৪ ঘন্টা প্রসব সেবাসহ মৃত্যুহার শূণ্যে কমিয়ে আনা, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি গতিশীল করার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

এ লক্ষ্যে যথাযথ কাজ করার জন্য ভোলার বোরহানউদ্দিনে ইউনিয়ন ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতে  অবহিতকরণ সভায় বক্তারা এ আহবান জানান।

বুধবার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ ইউনিটের ব্যবস্থাপনায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অবহিতকরণ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা পরিবার পরিকল্পনা বিভাগের ক্লিনিক্যাল কনভারসেশন হেল্থের সহকারী পরিচালক ডা. অচিন্ত কুমার ঘোষ।

সংশ্লিষ্ট বিষয়ে উপস্থাপনা প্রদর্শন করেন ভোলার পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু স্বাস্থ্যের(এমসিএইচ)সহকারী পরিচালক ডা. জিনাত সুলতানা।

সভায় আরও বক্তৃতা করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) ডা. মাসুম,যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রব কাজী, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার, স্থানীয় সাংবাদিক মো. মনিরুল ইসলাম।
এসময় উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মীসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...