অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


লালমোহনে বহু সংকট নিয়েও চলছে স্বাস্থ্য সেবা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৪ বিকাল ০৪:২৪

remove_red_eye

২৬৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রয়েছে বহু সংকট। যার মধ্যে রয়েছে চিকিৎসকের অভাব। এছাড়া এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ পরীক্ষার এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম মেশিনও দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার হলেও এখানে কখনো কখনো ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়ে যায় শতাধিক। তবে গড়ে ভর্তি থাকেন ৭০ থেকে ৮০ জন রোগী। প্রতিদিন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও জরুরি বিভাগ থেকে পাঁচশত থেকে ছয়শত রোগী সেবা নিচ্ছেন। কর্তব্যরত চিকিৎসকরা এসব রোগীদের সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। তবুও আন্তরিকতার সঙ্গেই তারা সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করছেন।
সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট পদ রয়েছে ১০টি। যার মধ্যে ৮টিই শূন্য। বর্তমানে শিশু-নবজাতক ও অর্থোপেডিক্সের দুইজন কনসালটেন্ট রয়েছেন। নেই মেডিসিন, কার্ডিওলজি, চর্ম-যৌন, সার্জারী, গাইনি, অ্যানেসথেসিয়া, চক্ষু এবং ইএনটি কনসালটেন্ট। এছাড়া মেডিকেল অফিসারের ১৫টি পদের মধ্যে আছেন ৮জন। ডেন্টাল সার্জনের পদটিও শূন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এক্সরে এবং আল্ট্রাসনোগ্রামের মেশিন থাকলেও তা বছরের পর বছর ধরে অচল পড়ে আছে। যার মূল কারণ সনোলজিস্ট ও রেডিওলজিস্টের সংকট। ৫০ শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সুসজ্জিত একটি অপারেশন থিয়েটার থাকলেও তা বন্ধ রয়েছে লোকবলের অভাবে। এছাড়া সিনিয়র স্টাফ নার্সের ৩০টি পদ থাকলেও এখানে কর্তব্যরত আছেন ২১ জন।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা মো. ইমরান, জসিম উদ্দিন এবং তাসলিমা বেগম বলেন, এক্সরে-আল্ট্রাসনোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। তবে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব পরীক্ষার ব্যবস্থা নেই। যদি এখানে এসব পরীক্ষার ব্যবস্থা থাকতো তাহলে আমাদের অর্থ ব্যয়ও অনেক কম হতো। এখন বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ খরচ করে বাহিরের বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে এসব পরীক্ষা করাতে হচ্ছে। তাই দ্রæত সময়ের মধ্যে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে এবং আল্ট্রাসনোগ্রাম চালুর দাবি জানাচ্ছি।
স্থানীয় মো. জহির, সিহাব উদ্দিন ও বিউটি আকতার জানান, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে তালা ঝুলছে। যার জন্য এখানে সব ধরনের অপারেশন বন্ধ। অথচ হাজার হাজার টাকা খরচ করে বাহিরের বেসরকারি হসপিটাল বা ক্লিনিকে প্রয়োজনীয় অপারেশনসহ প্রসূতিদের সিজার করাতে হচ্ছে। এই উপজেলার অধিকাংশ মানুষই নি¤œ আয়ের। অতিরিক্ত অর্থ খরচ মানে রোগী ও তাদের স্বজনদের ধারদেনায় জড়িয়ে যাওয়া। এ জন্য শিগগিরই লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারটি চালুর দাবি জানাচ্ছি।
ইকবাল হোসেন এবং জাহানারা বেগম নামে আরো কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, অনেকেরই প্রায় সময় চোখে, নাক-কান-গলা, চর্ম-যৌন, হার্ট এবং দাঁতে সমস্যা দেখা দেয়। তবে এসব সমস্যা নিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সঠিক চিকিৎসা মিলছে না। কারণ এখানে এসব রোগের বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নেই। যার জন্য দূর-দূরান্তে অথবা বাহিরের ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে গিয়ে এসব রোগের চিকিৎসা করাতে হচ্ছে। যা স্বল্প আয়ের মানুষের জন্য খুবই কষ্টের। এ জন্য আমরা দ্রæত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব রোগের বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের অনুরোধ করছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান জানান, আমাদের অনেক সংকট রয়েছে তা সত্য। তবুও আমরা ঐক্যবদ্ধভাবে সামর্থ্য অনুযায়ী রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তবে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেসব সংকট রয়েছে তা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার অবগত করা হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিলে এসব সংকটের সমাধান হয়ে যাবে বলে মনে করছি।





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...