লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭
৪৫৮
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী মো. আকতার হোসেন হাওলাদার এর নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা থেকে লঞ্চযোগে নাজিরপুর ঘাটে আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় প্রায় পাঁচশত মোটরসাইকেলের বহর ও ৩০টি মাইক্রোবাসে বিভিন্ন নেতাকর্মীরা আকতার হোসেন হাওলাদারকে নাজিরপুর ঘাট থেকে রিসিভ করে লালমোহন নিয়ে আসে।
পরে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ সংলগ্ন আকতার হোসেন হাওলাদারের বাসভবনের সামনে নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, লালমোহন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. জাকির হোসেন পঞ্চায়েত, লালমোহন পৌরসভা যুবলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়েরে নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন হাওলাদার বলেন, আমি দীর্ঘ বছর কালমা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। তৃনমূলের সমর্থন ও আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর হাতকে আরো শক্তিশালী করতে আমি সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই। যাতে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে লালমোহনবাসীর সেবা করতে পারি।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত