অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৩৯১

লালমোহন প্রতিনিধি: গত কয়েক দিন ধরে দেশজুড়ে তীব্র দাবদাহে তেতে উঠেছে মানুষ। সূর্যের জ্বলন্ত রশ্মিতে যেন আগুন ঝরছে। এমন পরিস্থিতিতে ভোলার লালমোহন উপজেলায় রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদরাসার মাঠে শত শত মানুষ এ নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মো. রুহুল আমিন।
নামাজ শেষে নাজিরপুর লতিফিয়া দরবার শরিফের পরিচালক মাওলানা ফজলুল কবির আল আজাদ শাহিন খুতবা দেন। খুতবা শেষে তিনি দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ সময় সারাদেশে রহমতের বৃষ্টির জন্য এবং প্রচন্ড দাবদাহে ওষ্ঠাগত প্রাণিকূলের স্বস্তি ও শান্তির জন্য মহান আল্লাহর কাছে কান্নাজড়িত কন্ঠে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।
নামাজে অংশ নেওয়া স্থানীয় হাসনাইন আহমেদসহ কয়েকজন মুসল্লি বলেন, আমরা কয়েকদিন ধরে টানা গরমে ভীষণ কষ্টে রয়েছি। এমনকি এই গরমে পশু-পাখিরাও কষ্টে আছে। মাঠের ফসলগুলোও নষ্ট হয়ে যাওয়ার পথে। আমাদের এই কষ্ট দূর করে মহান আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেন, তাই সকলে মিলে ইসতিসকার নামাজ আদায় করেছি।
মোনাজাত পরিচালনাকারী মাওলানা ফজলুল কবির আল আজাদ শাহিন জানান, মানবজাতি যখন সীমাহীনভাবে স্বেচ্ছাচারিতা করেন, তখন আল্লাহ মানুষকে সঠিক পথে আনার জন্য এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার সময় থেকেই সাহাবিদের নিয়ে এই নামাজ আদায় করতেন। আমরা আজ মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য দোয়া করেছি। আমরা আশা করছি- মহান আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে এই দাবদাহ নামের প্রাকৃতিক দুর্যোগ থেকে সকলকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...