অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নকল জুুুুস তৈরির কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৪ রাত ০৮:৩৪

remove_red_eye

৪৩৫

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার চরফ্যাশনে নকল জুস তৈরির অভিযোগে কারখানার মালিক আয়াতুল্লাহ বেপারীকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ এপ্রিল) চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার সালেক মূহিদের নেতৃত্বে শশীভূষণ থানা পুলিশ এওয়াজপুর ইউনিয়নের বকুল বেপারী বাড়িতে এ অভিযান চালায়।

এ সময় বিপুল পরিমাণ নকল জুস ও জুস তৈরির একাধিক মেশিন, কাঁচামাল ও কেমিক্যাল জব্দ করা হয়। পরে কারখানার মালিককে তিন মাসের কারাদণ্ড দেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মূহিদ।  

কারাদণ্ডপ্রাপ্ত কারখানার মালিক আয়াতুল্লাহ চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম বেপারীর ছেলে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মূহিদ এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশসহ অভিযান চালিয়ে কারখানা মালিককে আটক এবং জুস তৈরির একাধিক মেশিন, কাঁচামাল ও কেমিক্যাল জব্দ করা হয়েছে। পরে  ভ্রাম্যমাণ আদালতে কারখানা মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...