তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:০২
৫১২
৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাÐে ১৫ টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে পুড়ে ছাই হয়েছে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭টি। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) রাত ১১ টা ৪০ মিনিটে তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসের হাট বাজারে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দের ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাÐে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, সানজিদা গার্মেন্টস নামের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বাজারের ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ টি দোকান। এদের মধ্যে ছিল কাপড়ের দোকান, জুতার দোকান, ঔষধের ফার্মেসি, চায়ের দোকান, হোটেল, মুদি দোকান, ইলেকট্রনিক্স দোকান, হার্ডওয়ার দোকান, ফলের দোকান,কসমেটিকসের দোকান। কীটনাশকের দোকান।
বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি জহির উদ্দিন বাচ্চু জানান, সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তজুমদ্দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে’র সাব অফিসার কামরুল ইসলাম জাকির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । তবে আশেপাশে পর্যাপ্ত জলাধার না থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে কিছুটা বেগ পেতে হয়েছে।
আগুন লাগার সাংবাদ পেয়ে তজুমদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ আবুল হাছনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ বলেন, আগুন লাগার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে। তবে এখনই যদি কোনো ব্যবসায়ী সহায়তা চাইলে আমরা সহায়তা করবো।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত