অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহন বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

৫৫০

লালমোহন প্রতিনিধি : তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে স্বস্তির বৃষ্টির জন্য ভোলার লালমোহন উপজেলায় দ্বিতীয় দিনের মতো ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে লালমোহন উপজেলার সর্বস্তরের ওলামায়েকরামের আয়োজনে পৌরশহরের ওয়েস্টার্ণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত ইসতিসকার নামাজের ইমামতি করেন লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল। এছাড়া নামাজের খুতবা এবং দোয়া মোনাজাতও পরিচালনা করেন তিনি। এ সময় মোনাজাতে দু’হাত তুলে মহান সৃষ্টিকর্তার কাছে স্বস্তি পেতে রহমতের বৃষ্টি এবং গুনাহ মাফের জন্য দোয়া করা হয়। মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত মুসল্লিরা।
সালাতুল ইসতিসকার নামাজে অংশ নেয়া কয়েকজন মুসল্লি বলেন, গত বেশ কয়েকদিন ধরে অসহনীয় গরম পড়ছে। এই অসহনীয় গরমে মানুষসহ কষ্টে আছে পশু-পাখিরাও। শ্রমজীবী মানুষেরও কষ্টের শেষ নেই। এই কষ্ট দূর করে মহান আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেন, তাই সকলে মিলে ইসতিসকার নামাজ আদায় করেছি। মহান  আল্লাহ আমাদের এই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...