অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ভেলুমিয়ায় কলা গাছের উপর শত্রুতা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ রাত ১২:১৪

remove_red_eye

৮৯৬

বাংলার কন্ঠ ডেস্ক:: ভোলার ভেলুমিয়া ইউনিয়নে  করোনা’র দুঃসময়েও শত্রুতার জের ধরে এক একর জমির ২৫০টি কলার ঝাড় কেটে উপড়ে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার ভোরে রাতে এমন তান্ডবে হতবাক এলাকাবাসী। ৩ নং ওয়ার্ড বাঘমারা এলাকার মনসুর আলম একজন কৃষক। প্রায় দুই লাখ টাকা ব্যয় করে এক একর জমিতে কলাচাষের আবাদ গড়ে তোলেন। জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের ইন্দনে ক্ষেতের সকল কলাগাছ কেটে ফেলে দেয়। করোনা পরিস্থিতিতে যখন ঘর থেকে বেড় হওয়ার জন্য বলা হচ্ছে। তখন শত্রুতা উদ্ধার করতে এমনভাবে কলাগাছ কেটে দিয়ে তা পাশের গাছে ফেলে দেয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। মনসুর আলম অভিযোগ করেন, ২০০৮ সালে জামাল সিকদার ও শাজাহান সিকদারের কাছ থেকে ক্রয়কৃত জমিতে বিগত বছরগুলোতে ধানও  সবজি  চাষ করলেও এবার কলা চাষ শুরু করেন। । একই জমি একই ব্যক্তির কাছ থেকে ২০১০ সালে ক্রয় করার দাবি করেন প্রতিপক্ষ মাকসুদ ও তার স্ত্রী লাইজু বেগম। এ নিয়ে কয়েকদফা সালিশে এদের মালিকানা দাবির বিষয় মিথ্যা প্রমানিত হয়। এর জের ধরেই সন্ত্রাসী কামাল, তাকে বাহিনী দিয়ে  এমন সন্ত্রাসী কাজ করা হয়েছে বলেও জানান কৃষক মনসুর। অপরদিকে মাকসুদ মিয়া তার বিরুদ্ধে দেয়া অভিযোগ সত্য নয় বলে উল্লেখ করে তার জমিতে জোরপূর্বক মনসুর মিয়া  দখল করে বলে অভিযোগ তোলেন। একই কথা কামাল ও তারেক গ্রুপের।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...