অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে কাচিয়ায় উপনির্বাচনে মেম্বার পদে কামাল মাতাব্বর বিজয়ী"

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

৪৫৯

উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ফুলের শুভেচ্ছা  

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে উপনির্বাচনে মোঃ কামাল মাতাব্বর (তালা প্রতীক) ৭৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ গিয়াস উদ্দিন (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৬৮০ ভোট।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।  
বিজয়ী প্রার্থীকে ফুলের শুভেচ্ছা জানান বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বর্তমান বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া। নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
অপর প্রার্থীরা পেয়েছেন  আব্দুল জলিল (ভ্যানগাড়ি)  ৪০৬, মো. জিয়াউর রহমান (বৈদ্যুতিক পাখা) ২৭৭, আলহাজ্ব খলিলুর রহমান (লাটিম) ১২২, আলহাজ্ব মোহাম্মদ হারুন (ঘুড়ি প্রতীক) ৭৩, সুলতানা বেগম (ফুটবল) ৬৩, মো. দানেছ মিয়া (কদমফুল প্রতীক) ০১, মো. নীরব (মোরগ প্রতীক) ০৪, মাহাবুবুর রহমান (টর্চলাইট প্রতীক) ০১, এম. আরমান মাতাব্বর (পানিরপাম্প প্রতীক) ০১ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুর হোসেন খান বলেন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা তিন হাজার ৭২৩ জন। মোট ভোটার উপস্থিতি ২৩৮৯ জন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) এর নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় উপজেলা নির্বাচন  অফিসার মোঃ মঞ্জুর হোসেন খানসহ আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান সাধারণ ভোটারসহ সকল প্রার্থীরা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...