অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে কারিগরি ও বৃত্তিমূলক সেমিনার

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৪ রাত ০৯:১০

remove_red_eye

৪৯১

বোরহানউদ্দিন প্রতিনিধি : স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এ স্লোগানে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ভোলা পলিটেকনিক ইন্সটিউট এর আয়োজনে কনফারেন্স রুমে  কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের  চ্যালেঞ্জ মোকাবেলা ও ভিশন ২০৪১ বাস্তবায়ন বিষয়ক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভোলা ২২৫ মেঃ ওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের চীফ ইন্সট্রাক্টর(কম্পিউটার) নাসির আহমেদ।
সেমিনারে রূপকল্প-২০৪১ বা বাংলাদেশ ভিশন-২০৪১ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এবং জাতীয় অর্থনৈতিক কাউন্সিল কর্তৃক প্রণীত দেশের আর্থ সামাজিক অবস্থানকে আরও সুদৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা। বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নয়ন ক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগের প্রসারকে উৎসাহ দেওয়া রূপকল্প ২০৪১ এর মুখ্য উদ্দেশ্য।
 বাংলাদেশে বর্তমানে তরুণের সংখ্যা প্রায় ৫ কোটি, যা মোট জনসংখ্যার ৩০ শতাংশের বেশি। বাংলাদেশের ক্ষেত্রে  আগামী ৩০ বছরজুড়ে তরুন বা উৎপাদনশীল জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ থাকবে। বাংলাদেশর জন্য চতুর্থ শিল্পবিপ্লবের সুফল ভোগ ও ভিশন ২০৪১ বাস্তবায়ন করার এটাই সব থেকে বড় হাতিয়ার এসব কথা বলেন বক্তারা।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন সরকারী আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম),  নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, বোরহানউদ্দিন পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুস ছাত্তার, প্রকৌশলী ফিরোজ হোসেন, ভোলা সদর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ দিবাকর দে,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এইচ.এম. এরশাদ ,সহ-সভাপতি মোঃ কবির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...