অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে মন্দিরের জমিতে বসতভিটা নির্মাণের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৪ রাত ০৯:১৪

remove_red_eye

৪০৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মন্দিরের জমিতে জোরপূর্বক বসতভিটা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্যায়ারী মোহন এলাকার কৃষ্ণ সরকার আঙিনা মন্দিরের জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ওই মন্দিরের পরিচালক কিরণ চন্দ্র দাস।
অভিযোগ করে তিনি বলেন, কৃষ্ণ সরকার আঙিনা মন্দিরের নামে অন্তত ১২ একর জমি রয়েছে। ওই জমির মধ্য থেকে প্রায় ৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে বসতভিটা নির্মাণের চেষ্টা করছেন একই এলাকার আব্দুল হক দরবেশের ছেলে এনাউল্যাহ। সম্প্রতি জমি থেকে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কাটার চেষ্টা করেন তিনি। পরে স্থানীয় শালিস ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন জুলহাসসহ কয়েক জনকে জানালে তারা মাটি কাটা বন্ধ করান। এছাড়া মন্দিরের ওই জমি দখলে নিতে এনাউল্যাহ গংরা নানাভাবে আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছেন। আমি এর সঠিক বিচার কামনা করছি।
অভিযোগের বিষয়ে এনাউল্যাহ জানান, আমরা মন্দিরের কোনো জমি দখল করার চেষ্টা করিনি। ভেকুর চালক ভুলবশত মন্দিরের জমি থেকে কিছু পরিমাণ জমি কেটেছে। যার জন্য ভেকুর ওই চালককে আমরাও রাগারাগি করেছি। এজন্য স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা একটি ফয়সালার তারিখ নির্ধারণ করেছেন। ওই তারিখে যে ফয়সালা হবে আমরা তা মেনে নেবো।
স্থানীয় শালিস ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া বলেন, এ বিষয়ে মন্দিরের পরিচালক কিরণ চন্দ্র দাস আমাদের জানিয়েছেন। এরপর আমরা দুইপক্ষের সঙ্গেই কথা বলেছি। শিগগিরই এর একটি সমাধান করা হবে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম জানান,  এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...