অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে ৩য় ধাপে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মে ২০২৪ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৫৩৫

বাংলার কণ্ঠ ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিনে ৩য় ধাপে ১৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (০২ মে) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনের পাশাপাশি সরাসরিও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার দপ্তরে স্ব-শরীরে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী,৩য় ধাপে তজুমদ্দিন উপজেলা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৪ জন। মো. ফখরুল আলম (জাহাঙ্গীর) তজুমদ্দিন উপজেলা আ.লীগের সভাপতি, ফজলুল হক (দেওয়ান) উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, মো.মোশাররফ হোসেন (দুলাল) জেলা আ.লীগের সদস্য, মো. রেজাউল করিম। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। মহিউদ্দিন পোদ্দার উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক, মো.হাসনাইন ( সোহেল) সাবেক আহ্বায়ক শম্ভূপুর দক্ষিণ ছাত্রলীগ, মো.আলাউদ্দিন (ফরাজী) সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবলীগ, মো. শামসুদ্দিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। কোহিনুর বেগম (শিলা) উপজেলা মহিলা আ.লীগের সভাপতি, ফাতিমা বেগম (সাজু) সাবেক ভাইস চেয়ারম্যান, হনুফা আক্তার (রুপা) যুগ্ম সাধারণ সম্পাদক যুবমহিলা লীগ তজুমদ্দিন উপজেলা, কয়ে ফুল বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

রিটার্নিং অফিসার মো.কয়সার খসরু বলেন, ৩য় ধাপের উপজেলা নির্বাচনে তজুমদ্দিন উপজেলায় ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অনলাইনের পাশাপাশি স্ব-শরীরেও মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই- বাছাই ৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ৬-৮ মে। আপিল নিষ্পত্তি ৯-১১ মে। প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ মে। ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

আরও...