অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে বসত ঘরে আগুন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মে ২০২৪ রাত ০৯:২৭

remove_red_eye

৩৭২

ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে : ভোলার চরফ্যাশনে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে। সোমবার (২৯ এপ্রিল) রাত ১ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝি বাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় বুধবার (১ মে ) সকালে অভিযুক্ত স্বামী ফারুকের বিরুদ্ধে‌ শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্ত্রীর ভাই আবু বক্কর মাঝি।
 
অভিযুক্ত ফারুক (৪৫) মনপুরার মৃত মানিক মিয়ার ছেলে বলে জানে গেছে। স্থানীয়রা জানান, গত সোমবার রাত ১ টার দিকে ফারুক ও খাদিজা দম্পতির ঘরে আগুন লাগে। পরে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর মধ্যে বসতঘরটি কিছুটা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
 
ভুক্তভোগী খাদিজা বেগম বলেন, ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্কে ৫ বছর আগে বিয়ে হয় আমাদের। তার পর থেকে স্বামীকে নিয়ে আমার বড় ভাইয়ের পরিত্যক্ত খালি ঘরে বসবাস করতাম এরপর থেকেই যৌতুকের টাকার দাবিতে আমাকে বিভিন্ন সময় মারধর করতো আমার স্বামী। গত সোমবার মারধরের শিকার হয়ে আমি আমার অন্য ভাইয়ের বাড়িতে চলে যাই। সেদিন রাতে আমার বসতঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায় স্বামী ফারুক। আমি বাড়িতে না থাকার কারণে ঘরে থাকা সব মালামাল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
ভুক্তভোগী স্ত্রীর ভাই আবু বক্কর মাঝি বলেন, আমার বোন আমার ঘরে থাকে। আমার বোনাই যৌতুক চায়, টাকা দিতে পারিনা এজন্য আমার বোনকে মারধর করে গতকাল আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে আমি এটার সঠিক বিচার চাই।
 
এবিষয়ে অভিযুক্ত স্বামী ফারুক মুঠো ফোনে জানান, আমি সরল সোজা লোক। আমি আগুন লাগাইনি। এটা একটা চক্রান্ত। আমি নিরীহ একটা ছেলে। এগুলো সব সাজানো নাটক।
 
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম.এনামূল হক বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...