বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ রাত ১২:৫২
৭৯১
বাংলার কন্ঠ ডেস্ক:: দেশের সকল শিল্প কারখানা খুলে দেওয়ায় কর্মস্থলে ফিরতে ভোলার ইলিশা ফেরিঘাটে শ্রমিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে বন্ধ রাখা শিল্প-কারখানা পুনরায় চালু করার ঘোষণা দিলে জেলার বিভিন্ন এলাকার শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার জন্য আজ সোমবার সকাল থেকে শতশত মানুষ ইলিশা ফেরিঘাট এলাকায় এসে জড়ো হতে থাকে। কিন্তু যাওয়ার জন্য লঞ্চ কিংবা ফেরি না পেয়ে ওই শ্রমিকরা ইলিশা ঘাটে অবস্থান নিয়ে পরে পুলিশের বাঁধায় ফিরে যায়।
সরেজমিনে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় গিয়ে জানা যায়, গার্মেন্টসসহ কলকারখানা সীমিত পরিসরে চালুর ঘোষণায় ভোলা-লক্ষীপুর ফেরিঘটাটে যাত্রীদের প্রতিদিন ভিড় বাড়ছে। সকাল থেকেই ফেরিতে করে লক্ষীপুর হয়ে ঢাকা-চট্রগ্রাম যাওয়া যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। যাদের মধ্যে ঢাকা ও চট্রগামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সংখ্যাই বেশি। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় অনেকেই ঘাটে এসে ফেরিতে ভোলা ছাড়তে চেষ্টা করে নানা রকম দুভোর্গেও শিকার হচ্ছেন। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের জন্য ৩ টি ফেরি সীমিত আকারে চলাচল করে। এই ফেরিতে করে যাত্রীরা পার হওয়ায়র চেষ্টা করলে পুলিশ ও কোস্টগার্ড তাদের বাধাঁ প্রদাণ করে বাড়ী পাঠিয়ে দিচ্ছে।
শ্রমিকরা বলছেন, করোনা ভাইরাসের কারণে শিল্পকারখানা বন্ধ করে দেওয়া হয়। কাল থেকে আবারো শিল্প কারখানা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। সেজন্য আমরা কর্মস্থলে যাওয়ার জন্য ইলিশা ঘাটে এসেছি। কিন্তু সকল প্রকার নৌ চলাচল বন্ধ থাকায় আমরা কর্মস্থলে যেতে পারছিনা।
এখন সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে যদি আমাদেরকে কর্মস্থলে যাওয়ার ব্যবস্থা করে না দেয় তাহলে আমরা খুবই বিপদে পরবো। সময় মত যদি আমরা কর্মস্থলে যেতে না পারি তাহলে আমাদের চাকরিতে যোগদানের ভোগান্তি পোহাতে হবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত