অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২৪ বিকাল ০৫:৪২

remove_red_eye

৩৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায়  আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার সকল প্রার্থীরা অংশগ্রহণ করেন।

সভার শুরুতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: জাহিদ হোসেন প্রার্থীদের মাঝে নির্বাচনী আচরণ বিধি তুলে ধরেন এবং তা মেনে চলার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আর রশিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো: মোশারফ হোসেন, মোহাম্মদ ইউনুছ,  মো: ইউসুফ, বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো: রাসেল, দৌলতখান উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো: ইয়াসিন লিটন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহানা ফেরদৌস সহ অন্যরা।

এসময় জেলা প্রশাসক বলেন, আমাদের সকলকে নির্বাচন কমিশনের আইন মানতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যদি কোথাও কোন আইনের ব্যত্যয় ঘটে সেটা মেনে নেওয়া হবে না বলে জানান জেলা প্রশাসক। উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...