অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই কোটি টাকা মূল্যের জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ

মো: ইয়ামিন

প্রকাশিত: ৫ই মে ২০২৪ রাত ০৮:২৪

remove_red_eye

৪২১

প্রতিকার চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলাা চরফ্যাসন উপজেলায়  সালিশের নামে দুই কোটি টাকা মূল্যের জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ উঠেছে মো: ইসমাইল হোসেন রাসেল নামে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে । এঘটনার প্রতিবাদে ও বিচার দাবী করে চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহ পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী জমির মালিক মাহাবুব আলম হোসেন আজ রবিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ  সম্মেলন করেছেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, প্রায় ৪০ বছর আগে ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহ পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবা চৌমুহনী বাজারের ভিটার জমি  ফুফু জুলেখা বিবি ও দাদী মঞ্জুমা বেগমের কাছ থেকে তার বাবা নগদ টাকায় ক্রয় করেন। র্দীঘ কয়েক বছর জমি পরে থাকলেও  প্রায় ১০ বছর আগে ওই জমির প্রতি নজর পরে তার চাচা রুস্তম আলীর। সে জোরপূর্বক তাদের ১০ শতাংশ জমি দখল করতে চান।  তখনকার ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন রাসেল চাচার পক্ষ হয়ে আমাকে তার বাড়িতে যাওয়ার জন্য খবর দিলে আমি যাই। পরে সাবেক ইউপি চেয়ারম্যান আমাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রেখে স্ট্যাম্পে নিয়ে আমাকে মামলা থেকে বাঁচতে তাকে বাজারের ভিটা লিখে দিতে বললে আমি রাজি হয়নি। তখন রাসেল স্ট্যাম্পের স্বাক্ষর জালিয়াতি করে  বাজারের ৩ শতাংশ রেজিস্টারি করে নেন। এ ব্যাপারে একটি মামলা ও রা হলে এরপর ওই রায়ের বিরুদ্ধে ০৪/০৪/২০২৪ তারিখ আপিল চলমান রয়েছে। এ অবস্থায় পুলিশের কাছে প্রয়োজনীয় সহযোগীতা চেয়ে লিখিত আবেদন করলেও চরফ্যাসন থানা পুলিশ কোন না দিয়ে বরং প্রতিপক্ষকে সহযোগীতা করেন বলেও অভিযোগ রয়েছে।
যে কারনে আপিল উপেক্ষা করে গত  ৩ মে ২০২৪ তারিখ শুক্রবার ইসমাইল হোসেন রাসেল গং লাটিয়াল বাহিনী জোরপূর্বক শিবা চৌমুহনী বাজারের ভিটায় নতুন করে টিন সেটের দোকান ঘর তুলেন। আমরা বাঁধা দিতে গেলে আমাদের প্রাণ নাশকের হুমকী দেন। এমন অবস্থায় আমি ও আমার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি।  এ ঘটনায় প্রতিকার চেয়ে উর্ধ্বতন পুলিশের সহযোগীতা কামনা করেন ভুক্তভোগী জমির মালিক মাহাবুব আলম হোসেন।
তবে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন রাসেল তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের কাছে দাবী কলেন, মাহাবুব আলম হোসেন, তার ভাই, মা ও বোন ২০১১/২০১২ সালের দিকে আমাকেসহ শফিউল্লাহ, আব্দুল হান্নান, ইয়াসিন পাটওয়ারীর কাছে ৩ শতাংশ জমি ২ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেন। আর মাহাবুব আলম হোসেন কোন আপিল করেনি। সে আমার প্রতিপক্ষের ইন্দনে আমাকে হয়রানী করতে এসব করছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...