অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে অপহৃত শিশুকে উদ্ধার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মে ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৫১৭

অপহরণকারী দোকান কর্মচারীর গ্রেফতার 
 
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় আরাফাত হোসাইন সোয়াইব নামে ৭ বছর বয়সী এক অপহৃত শিশুকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে আটক করা হয়েছে অপহরণকারী মো. রাসেল ওরুফে ভুট্টুকে (২৪)। রোববার রাত ২টার দিকে পার্শ্ববর্তী চরফ্যাশন পৌরশহরের গ্রীণ প্যালেস হোটেল থেকে অপহৃত ওই শিশুকে উদ্ধার এবং  অপহরণকারীকে আটক করা হয়। আটককৃত অপহরণকারী মো. রাসেল উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার মৃত মামুন উর রশিদের ছেলে।
সোমবার বিকালে এ বিষয় নিয়ে লালমোহন থানার আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আসাদুজ্জামান। 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজারের মেজবাহ উদ্দিনের মা পার্টস অ্যান্ড ওয়ার্কশপে চাকরি করতো মো. রাসেল। রোববার বিকালে মেজবাহ উদ্দিনের নাতি আরাফাত হোসাইন সোয়াইবকে অপহরণ করে নিয়ে যায় রাসেল। এরপর রাত প্রায় ৯টার দিকে মেজবাহ উদ্দিনের মুঠোফোনে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, এরপর বিষয়টি ওই শিশুর নানা থানায় জানালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় চরফ্যাশন পৌরশহরের গ্রীণ প্যালেস হোটেল থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী মো. রাসেলকে আটক করা হয়। এ ঘটনায় ওই শিশুর নানা মেজবাহ উদ্দিন বাদি হয়ে লালমোহন থানায় রাসেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আখতার, লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেনসহ থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...