অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত-৫


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই মে ২০২৪ বিকাল ০৩:৪০

remove_red_eye

৩৪৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালকসহ আরো চার যাত্রী আহত হন। সোমবার বিকালে লালমোহন পৌর ভবন এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ জনগণ বাস ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের দিকে মালিক সমিতির একটি বাস ভোলা থেকে ছেড়ে লালমোহন পৌরসভা ভবন অতিক্রম করছিল। এ সময় অপর দিক থেকে পৌরশহরের চৌরাস্তার দিকে যাচ্ছিল অটোরিকশা। তবে দ্রুত গতির বাসটি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা যাত্রীদের কোনো ক্ষতি না হলেও গুরুতর আহত হন অটোরিকশার সকল যাত্রী। 
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতরা হলেন- উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকার বাসিন্দা ও অটোরিকশার চালক মো. সুজন, অটোরিকশার যাত্রী ও কালমা ইউনিয়নের চরছকিনা এলাকার বাসিন্দা মো. সেলিম, বদরপুর ইউনিয়নের চরপাতা এলাকার বাসিন্দা মো. নান্নু, লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাজ্জাক এবং পাবনা সদরের বাসিন্দা মো. আলাল। এদের মধ্যে মো. সুজন ও মো. সেলিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এছাড়া বাস এবং অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বাকী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...