অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর অনশন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই মে ২০২৪ বিকাল ০৩:৪৩

remove_red_eye

৫৭৭

 ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে পরকীয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন শুরু করছেন দুই সন্তানের জননী এক গৃহবধূ। সোমবার (৬ মে) উপজেলার জাহানপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের যুবক প্রেমিক জুয়েল এর বাড়িতে অবস্থান করছেন তিনি। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক জুয়েল গাঁ ঢাকা দিয়েছেন।
 
প্রেমিক জুয়েল ওই ওয়ার্ডের আবুল কাশেম মিয়ার ছেলে ও ঢাকা সরকারি তিতুমীর কলেজ অর্নাস দ্বিতীয় বর্ষে ছাত্র।
 
ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রায় তিন বছর ধরে তার সঙ্গে জুয়েলের প্রেমের সম্পর্ক চলছে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় জুয়েল শারীরিক সম্পর্কের জন্য গৃহবধূর বাসায় আসা-যাওয়া করতো। রবিবার গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরা শেষ গভীর রাতে নিজ বাড়ি ফিরলে জুয়েলকে তার ঘরে হাতেনাতে আটক করলে সুযোগ বুঝে জুয়েল পালিয়ে যায়। পরে তার স্বামী তাকে ঘর থেকে তাড়িয়ে দিলে সে প্রেমিক জুয়েলের বাড়িতে অবস্থান নেন।
 
গৃহবধু অভিযোগ করে বলেন, জুয়েল আমার ইজ্জত নষ্ট করে সব শেষ করে দিয়েছে। জুয়েল আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় নেই।
 
এবিষয়ে অভিযুক্ত জুয়েলের বাবা আবুল কাশেম মিয়া জুয়েলকে তার সন্তান হিসেবে অস্বীকার করে বলেন, আমার কোন ছেলে সন্তান নেই। আমি জুয়েলকে তেজ্য করে দিবো। তার যা ইচ্ছা তাই করুক। তবে অভিযুক্ত জুয়েল পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
 
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম.এনামুল হক জানান, অনশনের বিষয় কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...