অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত লালমোহন হা-মীম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই মে ২০২৪ সন্ধ্যা ০৬:৩৬

remove_red_eye

৩২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪

লালমোহন প্রতিনিধি: ভোলা জেলায় টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক বিদ্যালয় পর্যায়) নির্বাচিত হয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় ক-গ্রæপে জেলায় শ্রেষ্ঠ হয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী তামিম ইবনে হাই। ভোলা জেলা শিক্ষা কর্মকর্তা দীপক হালদার ও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর ভোলা জেলার প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত মূল্যায়ন কমিটি উপজেলা থেকে পাঠানো তথ্য-উপাত্ত পর্যালোচনা ও বিশ্লেষণ করে এ ফলাফল ঘোষণা করেছে। ঘোষিত ওই ফলাফলে সার্বিক বিবেচনায় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজকে জেলায় মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়। একই সঙ্গে বিতর্ক প্রতিযোগিতায়ও ক-গ্রæপে জেলায় শ্রেষ্ঠ হয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী তামিম ইবনে হাই।
এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমরা শিক্ষারমান নিশ্চিত করতে সব সময় সর্বোচ্চ চেষ্টা করি। এ জন্য প্রতিটি শিক্ষার্থীর প্রতি আমাদের সকল শিক্ষকরা যথেষ্ট আন্তরিক। আমাদের এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অন্যদিকে, জেলায় কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ ড. মো. শফিকুল ইসলাম মোল্লা এলটি। এছাড়া মাদরাসা ক্যাটাগরিতে ভোলা জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মোশাররফ হোসাইন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন।
এছাড়া জেলার শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষার্থী মো. রাকিব সিকদার। শ্রেষ্ঠ রোভার গ্রæপও নির্বাচিত হয়েছে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ। হামদ/নাত পর্যায়ে জেলায় ক-গ্রæপে শ্রেষ্ঠ হয়েছে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আনিছা তাহসীন। ইংরেজি রচনা প্রতিযোগিতায়ও ক-গ্রæপে শ্রেষ্ঠ হয়েছে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা আফরিন প্রাপ্তি।
এছাড়া জারীগানে (দল ভিত্তিক) গ-গ্রæপে জেলায় শ্রেষ্ঠ হয়েছে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষার্থী মো. রাকিব সিকদার ও তার দল। একই সঙ্গে নির্ধারিত বক্তৃতা (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ) ঘ-গ্রæপে জেলায় শ্রেষ্ঠ হয়েছে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষার্থী আফসানা আক্তার ইমু।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...