অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলা মহাজনপট্টিতে স্বপ্ন আউটলেটের শাখা উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মে ২০২৪ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

১৫৫৪

এইচ আর সুমন : দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেট এখন ভোলা শহরের মহাজনপট্টি। স্বপ্ন’র ৪৬৯তম আউটলেট এটি। শুক্রবার (১০ মে) বেলা ১০টায় ভোলা শহরের এই আউটলেটের উদ্বোধন করা হয়।
স্বপ্ন আউটলেট ভোলা মহাজনপট্টি শাখার সত্ত্বাধিকারী আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, বাংলাদেশের যত গুলো সুনামধন্য প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে প্রায় প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে এ রহমান এন্ড সন্স। এছাড়াও ভোলাবাসীকে সঠিক পণ্য আহরণে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। বরাবরের ন্যায় এবারও স্বপ্নের রিটেইল চেইন শপের মাধ্যমে ভোলার মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অভাব পূরণে ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। 
স্বপ্ন নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, স্বপ্নের যাত্রা শুরু হয় ২০০৮ সাল থেকে আজ সারা বাংলাদেশে ৪৬৮ আউটলেট রয়েছে, স্বপ্ন সবসময়ই মানুষের সন্তুষ্টির জন্য বিভিন্ন আঙ্গিকে পণ্যের গুনগত পরিবর্তন আনার চেষ্টা করে থাকি। আমরা আশাবাদী আপনারা স্বপ্নের পণ্যের ওপর আস্থা রাখবেন এবং আপনাদের প্রাত্যাহিক জীবনে স্বপ্নের পণ্য ব্যবহার করবেন।
উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।”
আমরা আশা করছি মহাজনপট্টি আউটলেট থেকে রেসপন্স অনেক ভালো পাবো। মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের জন্যই মূলত আমাদের স্বপ্নের কাজ করা। আমাদের এখানে যেই প্রাইসিং আছে, যারা সুপার শপে কেনাকাটা করতেন তাদের ধ্যান ধারণা বদলে দিবে। তাদের সাধ্যের মধ্যে এবং নাগালের মধ্যে সবকিছু পাওয়া যাবে।
জেলা যুবদল নেতা নাজিমুদ্দিন নিক্সনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ভোলা সদর উপজেলা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মাকসুদুর রহমান, আলতাজের রহমান কলেজ অধ্যক্ষ জাহান জেব আলম টিটু, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন সহ-সভাপতি মাকসুদুর রহমান হিরন প্রমুখ ।
এসময় কুরআন তেলাওয়াত করেন হাফেজ বনি আমিন, মিলাত পরিচালনা করেন মাওলানা নাছির উদ্দীন, দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা বড় মসজিদ পেশ ইমাম মাওলানা নুরে আলম।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...