বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মে ২০২৪ রাত ১১:৩৮
৫৫৯
মলয় দে : আসন্ন উপজেলা নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারনা ততই জমে উঠেছে। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে।প্রার্থনা করছেন কাঙ্খিত ভোট। শুক্রবার ১০ মে বিকেলে ভোলার দৌলতখান উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান কাপ-পিরিজ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মনজুর আলম খান দৌলতখান বাজারে তার নির্বাচনী কাপ পিরিজ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে দৌলতখান বাজারে তার নির্বাচনী কার্যালয়ে জেলেদের নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভায় অংশ নেন। এসময় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মনজুর আলম খান জেলেদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।তিনি বলেন,আমি যদি আগামীতে নির্বাচিত হই তাহলে জেলে ভাইরা যাতে নির্বিঘ্নে যেতে পারে সে বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করবেন। এদিকে কাপ পিরিজ প্রতীকের এই চেয়ারম্যান প্রার্থী সাংবাদিকদের বলেন,বিগত ১০ বছর সততার সাথে এ উপজেলার মানুষের জন্য কাজ করেছি।মানুষ সেই সততাকে মূল্যায়ন ভোটের মাধ্যমে করবে।আগামী ২১শে মে এখানকার ভোটাররা আমাকে ভোট দিয়ে গনজাগরন সৃষ্টি করবে বলে আমি মনে করি। এসময় তিনি আরো বলেন,আগামী নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশের ঘোষনা দিয়েছেন। সে স্মার্ট বাংলাদেশে বির্নিমানে নাগরিকদের যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন তা নিয়ে কাজ করে যাওয়ার কথা বলেন। এসময় বাজারের প্রতিটি দোকান ঘুরে ঘুরে তিনি লিফলেট বিতরণকালে সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এছাড়াও সকলকে তার কাপা পিরিজ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য আহবান জানান। এসময় কাপ পিরিজ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।এভাবেই পুরোটা সময় সাধারন ভোটারদের ভালোবাসায় সিক্ত হন মনজুর আলম খান। লিফলেট বিতরণ কালে দৌলতখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু,সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়েজ উল্লাহ ফয়েজ,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সৌরভ খান,সাধারন সম্পাদক মাহেদুর রহমান মুহিত সহ আওয়ামী লীগ,দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সর্ব স্তরের মানুষ এসময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত