অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

৪২২

                          মনপুরা উপজেলা পরিষদ নির্বাচন

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে এক ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় উপজলা চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন।

রোববার বেলা সাড়ে ১২ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চরফ্যাসন ও মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই পর এই সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা।

বাতিল হওয়া ইউপি চেয়ারম্যান হলেন, মোঃ অলি উল্লা কাজল। তিনি উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

তবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অপর তিন প্রার্থী মোঃ জাকির হোসেন মিয়া, মোঃ সিদ্দিকুর রহমান ও শাহরিয়ার চৌধুরী দীপকের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আবদুর রহমান রাসেদ মোল্লা ও সালাউদ্দিন হেলাল এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম, পারভিন আকতার রেবু ও ইয়াসমিন জাহান মিনু এর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।

এই ব্যাপারে ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মুঠোফোনে কোন মন্তব্য করতে রাজি হননি।

এই ব্যাপারে চরফ্যাসন ও মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন জানান, মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে অপর সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।

তফসিল অনযায়ী, চতুর্থধাপে নির্বাচনে মনপুরা উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্ধ ২০ মে। ভোট হবে ৫ জুন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...