অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মে ২০২৪ বিকাল ০৩:৫২

remove_red_eye

৪২৭

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসলো আনুষ্ঠানিক ঘোষণা। আগামীকাল ১৪ মে, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় আনুষ্ঠানিকভোবে ঘোষণা হবে টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে কোন ১৫ জন মাঠে নামবেন? তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে এ সময়।

বিসিবি মিডিয়া ম্যানেজার ও বিশ্বকাপে জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও আজ সোমবার দুপুরে নিশ্চিত করেছেন, পেসার তাসকিন আহমেদের জন্যই মূলত অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট।

তাসকিনের এমআরআই করানো হয়েছে। সেই রিপোর্টটা হাতে পেলেই ডাক্তাররা তার ব্যাপারে ঘোষণা দেবেন। প্রধান নির্বাচক আরও জানান, ঠিক সাইড স্ট্রেইন নয়। যে ম্যাচে বাংলাদেশ ৫ রানে জিতেছে, সেই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে তাসকিন কোমরের ডান অংশে ব্যাথা পেয়েছেন। সেই ডান পাঁজরের আশ-পাশের একটা নরম হাড়ে খানিক আঁচড় লেগেছে। সেটাই তাকে ভোগাচ্ছে।

এদিকে তাসকিনের এমআরআই রিপোর্ট পেলেই বিশ্বের বিভিন্ন দেশের বড়বড় অর্থোপেডিক বিশেষজ্ঞদের মতামত নিবে বিসিবি। চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যদি চিকিৎসকরা নিশিআচত করেন যে তাসকিন বিশ্বকাপের আগে ইনজুরিমুক্ত হয়ে মাঠে নামতে পারবেন, পুরো শক্তি ও রান আপে বোলিং করতে পারবেন, তাহলে তাকে দলে নেয়া হবে। সেক্ষেত্রে স্ট্যান্ডবাই হিসেবে এক বা একাধিক পেসার নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রে।

আর যদি চিকিৎসকরা জানান, নাহ! তাসকিনের পক্ষে বিশ্বকাপের আগে আর বল হাতে মাঠে নামা সম্ভব হবে না, তাহলে তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করা হবে। তখন মোস্তাফিজ, শরিফুলের সাথে তানজিম সাকিব ও সাইফউদ্দিন দু’জনকেই দলে রাখা হবে।

আজ (সোমবার) পুরো দিনটি তাই তাসকিন ইস্যুতেই রেখেছে বিসিবি এবং সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সোমবার রাতের মধ্যেই বিভিন্ন বিশেষজ্ঞর মতামত নিয়ে তাসকিনের ব্যাপারটা ফয়সালা করা হবে। এরপর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...