লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬
৮৭১
লালমোহনে সংবাদ সম্মেলন
লালমোহন প্রতিনিধি : আসন্ন ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গণসংযোগকালে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর ভাইয়ের নেতৃত্বে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান টিটব। বুধবার বিকালে লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজ নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে আক্তারুজ্জামান টিটব বলেন, মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজারে কয়েকজন নেতাকর্মীসহ গণসংযোগ শেষে ফেরার পথে শালিক প্রতীকের চেয়ারম্যান পদের প্রতিদ্ব›দ্বী প্রার্থী আকতার হোসেনের ভাই ইকবাল হোসেন হাওলাদারের নেতৃত্বে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে মো. শামিম ও সালাউদ্দিন নামে আমার দুই কর্মী আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা প্রদান করেন। এছাড়া চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের সমর্থকরা আমার নাম উল্লেখ করে হুমকি-ধামকি প্রদান করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এ ঘটনায় লালমোহন থানায় এজাহার দায়ের করলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছি। এছাড়া আমি চাই জনগণ নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে জয়ী করবেন।
এদিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান টিটবের আনা অভিযোগের বিষয়ে জানতে শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি অভিযোগ শুনেই ফোন কেটে দেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, আমরা এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ১৩ মে প্রতীক বরাদ্দ পেয়ে আসন্ন লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেন প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৭ প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। লালমোহন উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৫৫৪ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৭৮ জন। আগামী ২৯ মে উপজেলার মোট ৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত