অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে চেয়ারম্যান প্রার্থী বিএনপির নেতা আক্তারুজ্জামান টিটবের প্রচারনায় হামলার অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

৮৮৫

লালমোহনে সংবাদ সম্মেলন

লালমোহন প্রতিনিধি : আসন্ন ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গণসংযোগকালে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর ভাইয়ের নেতৃত্বে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান টিটব। বুধবার বিকালে লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজ নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে আক্তারুজ্জামান টিটব বলেন, মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজারে কয়েকজন নেতাকর্মীসহ গণসংযোগ শেষে ফেরার পথে শালিক প্রতীকের চেয়ারম্যান পদের প্রতিদ্ব›দ্বী প্রার্থী আকতার হোসেনের ভাই ইকবাল হোসেন হাওলাদারের নেতৃত্বে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে মো. শামিম ও সালাউদ্দিন নামে আমার দুই কর্মী আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে  লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা প্রদান করেন। এছাড়া চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের সমর্থকরা আমার নাম উল্লেখ করে হুমকি-ধামকি প্রদান করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এ ঘটনায় লালমোহন থানায় এজাহার দায়ের করলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছি। এছাড়া আমি চাই জনগণ নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে জয়ী করবেন।
এদিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান টিটবের আনা অভিযোগের বিষয়ে জানতে শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি অভিযোগ শুনেই ফোন কেটে দেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, আমরা এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ১৩ মে প্রতীক বরাদ্দ পেয়ে আসন্ন লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেন প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৭ প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। লালমোহন উপজেলায় মোট  ভোটার ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৫৫৪ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৭৮ জন। আগামী ২৯ মে উপজেলার মোট ৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...