অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোটের ময়দানে স্বামী-স্ত্রীর লড়াই

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই মে ২০২৪ রাত ১০:৪৪

remove_red_eye

৫২৯

                                      লালমোহনের ধলীগৌরনগর ইউপি নির্বাচন
লালমোহন প্রতিনিধি : আসন্ন ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন স্বামী-স্ত্রী। এরমধ্যে স্বামী মো. রিয়াজ উদ্দিন মাঠে লড়ছেন টেলিফোন প্রতীক নিয়ে। আর স্ত্রী সালমা বেগম লড়ছেন ঘোড়া প্রতীক নিয়ে। স্বামী-স্ত্রী এখন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
লালমোহন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৫ শে মে ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৭৫জন। এরমধ্যে নারী ভোটার ১৮ হাজার ৬৮৫জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৩৯০জন। এসব ভোটাররা ইউনিয়নের মোট ১৬টি কেন্দ্রে নিজেদের ভোট প্রয়োগ করবেন।
নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতার বিষয়ে স্বামী রিয়াজ উদ্দিন বলেন, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি নতুন। যার জন্য স্ত্রীকে দিয়েও মনোনয়নপত্র কিনিয়েছি। তবে যখন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় তখন আমার স্ত্রীকে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা বলেছি। তবে সে মনোনয়নপত্র প্রত্যাহার না করে এখন ভোটারদের কাছে কাছে গিয়ে ভোট চাচ্ছেন।
অন্যদিকে রিয়াজ উদ্দিনের স্ত্রী ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সালমা বেগম জানান, আমিও ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছি। তবে ভোটাররা যাকে পছন্দ করবেন তাকেই জয়ী করবেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা করছি; ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...