চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:২৭
১৬১৮
চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনের হাজির হাট বাজারে কসাই কাঞ্চন গত রবিবার একটি রুগ্ন ও গর্ভবতী মহিষ জবাই করে সাধারণ মানুষের কাছে মাংস বিক্রি করেছেন। ওই মহিষটি চোরাই বলেও অভিযোগ উঠেছে । ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বিষয়টিকে আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
এলাকাবাসী জানান – ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় কসাই কাঞ্চন এলাকায় প্রায়ই রুগ্ন ও চোরাইকৃত গরু-মহিষ জবাই করে মাংস বিক্রি করে থাকেন। গত রবিবার চোরাইকৃত একটি রুগ্ন ও গর্ভবতী মহিষ কাঞ্চন কসাই জবাই করে মাংস বিক্রি করেছেন। এলাকাবাসী মহিষের পেটের বাচ্চা ছিল বিষয়টি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেছেন এবং রমজান মাসে রুগ্ন ও গর্ভবতী মহিষ জবাই করে মাংস বিক্রি করে ক্রেতাদের সাথেে প্রতারণা করার বিচার প্রার্থনা করছেন। এদিকে লালমোহনের সুলতান রাড়ি নামের এক ব্যক্তি দাবি করেন জবাইকৃত মহিষটি তার ছিল। চুরি করে এনে মহিষটি জবাই করেছেন। এ ব্যাপারে তিনি দুলার হাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। বিষয়টিি স্থানীয় চেয়ারম্যান ফখরুল ইসলাম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
এই প্রসঙ্গে কাঞ্চন কসাই বলেন- মহিষটি চোরাইকৃত না। মহিষটি আনন্দবাজার এলাকার তুহিনের। তার জামাই আলমগীরের কাছ থেকে ক্রয় করেছি। তবে মহিষের পেটে বাচ্চা ছিল । লোসকান হবে এজন্য মাংস বিক্রি করেছি। বিষয়টি জানাজানি হলে তখন চেয়ারম্যান পয়সালা দিবেন বলে দায়িত্ব নিয়েছেন।
এ প্রসঙ্গে আহাম্মদ পুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম কে জিজ্ঞাসা করলে তিনি বলেন – এ ব্যাপারে আপনাকে কি কৈফিয়ত দিতে হবে? বলে ফোন কেটে দেন।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন অভিযোগ পেয়েছেন স্বীকার করে বলেন -অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে । প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত