তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:৫৬
১০৭৬
তজুমদ্দিন প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে ধর্ষিতা বাদী হয়ে ২ জনকে আসামী করে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরণ করেন । ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ খাসেরহাট শম্ভুপুর ৫নং ওয়ার্ডের আবুল হাসেমের যুবতী মেয়ের (১৯) সাথে একই এলাকার নানা বাড়িতে থাকা লালমোহন উপজেলার আবুল কালামের ছেলে মোঃ শহিদ (২৫) এর সাথে ২ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুবাদে গত ১৮ এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় প্রেমিককে বাসায় একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে হোন্ডা যোগে লালমোহন তার আত্মীয় ইতু বেগমের বাড়িতে নিয়ে যায়। এ সময় ইতু বেগমের সহযোগীতায় শহিদ প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ করে। পরে গত ২৬ এপ্রিল ৮দিন পর শহিদ তার প্রেমিকাকে নিয়ে তজুমদ্দিন আসলে স্থানীয়রা বিয়ের কাগজপত্র দেখতে চায়। বিয়ের কাবিন নামা দেখাতে না পারায় তারা থানায় সংবাদ দিলে পুলিশ ধর্ষকসহ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ধর্ষিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক শহিদ ও ইতু বেগমকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার দেখিয়ে জেলা হাজতে প্রেরণ করেন। মামলা নং ০৯। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়। জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, আসামী গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত