অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় এবার পল্লী চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত: ৫ বাড়ি লক ডাউন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২০ বিকাল ০৪:৩৩

remove_red_eye

১৯৭৭

বাংলার কন্ঠ প্রতিবেদক::  ভোলায়  আরো ১ যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ বুধবার দুপুরে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। তার বাড়ি ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তের বাড়িসহ ওই এলাকার ৫টি বাড়ি লক ডাউন করা হয়েছে।  এ নিয়ে ভোলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ৫  জন।


সিভিল সার্জন দপ্তরের কন্টোল রুম জানান, আজ বুধবার দুপুরে নমুনা পরীক্ষার ১টি মাত্র রির্পোট পাওয়া যায়। কিন্তু ওই রির্পোটটি পজেটিভ এসেছে। এ নিয়ে মোট ২৩২ জনের রির্পোট পাওয়া গেলো। এদের মধ্যে ৫ জনের রির্পোট পজেটিভ ও বাকীদের নেগেটিভ। এদিকে করোনায় আক্রান্ত যুবকের বাড়িতে রেখেই তার চিকিৎসা করা হবে। গত ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়। আক্রান্তের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি একজন পল্লী চিকিৎসক ও তার ঔষদের ফার্মেসী রয়েছে। তিনি গত ১০ দিন আগে জ্বর, গলা ব্যাথা ও ডায়েরীয়া দেখা দেয়। তার পর তিনি তার নমুনা পরীক্ষার জন্য ভোলা স্বাস্থ্য বিভাগের কাছে জমাদেন। তারা ধারনা করছে, ওই চিকিৎসকের দোকানে বিভিন্ন রোগী দেখতে গিয়ে তিনি আক্রান্ত হতে পারেন।  তার অবস্থা মোটামুটি ভাল।


ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, পূর্ব ইলিশায় এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার বাড়িসহ ওই এলাকার ৫টি বাড়ি লক ডাউন করা হয়েছে।


অপরদিকে গতকাল মঙ্গলবার দুপুরে ভোলা শহরে আক্রান্ত ২ জন বাবা ও মেয়ের মধ্যে বাবাকে বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পরিবারের সদস্য ও সিভিল সার্জন। এছাড়াও আক্রান্ত  ওই পরিবারের অন্য সদস্যদের আজ নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হবে বলে জানান ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী।


এদিকে ভোলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল রুম আরো জানান, গত ২৪ ঘন্টায় আরো ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর মধ্যে মেয়াদ উর্ত্তীন হয়েছে ৮৬২ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬৯৮ জন। এদিকে আজ বুধবার নতুন আরো ২৫টি নমুনা পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে। এ নিয়ে মোট পাঠানো হলো ৩৬৩ জন। 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...