বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২০ বিকাল ০৪:৩৩
১৯৫৭
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় আরো ১ যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ বুধবার দুপুরে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। তার বাড়ি ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তের বাড়িসহ ওই এলাকার ৫টি বাড়ি লক ডাউন করা হয়েছে। এ নিয়ে ভোলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ৫ জন।
সিভিল সার্জন দপ্তরের কন্টোল রুম জানান, আজ বুধবার দুপুরে নমুনা পরীক্ষার ১টি মাত্র রির্পোট পাওয়া যায়। কিন্তু ওই রির্পোটটি পজেটিভ এসেছে। এ নিয়ে মোট ২৩২ জনের রির্পোট পাওয়া গেলো। এদের মধ্যে ৫ জনের রির্পোট পজেটিভ ও বাকীদের নেগেটিভ। এদিকে করোনায় আক্রান্ত যুবকের বাড়িতে রেখেই তার চিকিৎসা করা হবে। গত ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়। আক্রান্তের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি একজন পল্লী চিকিৎসক ও তার ঔষদের ফার্মেসী রয়েছে। তিনি গত ১০ দিন আগে জ্বর, গলা ব্যাথা ও ডায়েরীয়া দেখা দেয়। তার পর তিনি তার নমুনা পরীক্ষার জন্য ভোলা স্বাস্থ্য বিভাগের কাছে জমাদেন। তারা ধারনা করছে, ওই চিকিৎসকের দোকানে বিভিন্ন রোগী দেখতে গিয়ে তিনি আক্রান্ত হতে পারেন। তার অবস্থা মোটামুটি ভাল।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, পূর্ব ইলিশায় এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার বাড়িসহ ওই এলাকার ৫টি বাড়ি লক ডাউন করা হয়েছে।
অপরদিকে গতকাল মঙ্গলবার দুপুরে ভোলা শহরে আক্রান্ত ২ জন বাবা ও মেয়ের মধ্যে বাবাকে বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পরিবারের সদস্য ও সিভিল সার্জন। এছাড়াও আক্রান্ত ওই পরিবারের অন্য সদস্যদের আজ নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হবে বলে জানান ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী।
এদিকে ভোলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল রুম আরো জানান, গত ২৪ ঘন্টায় আরো ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর মধ্যে মেয়াদ উর্ত্তীন হয়েছে ৮৬২ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬৯৮ জন। এদিকে আজ বুধবার নতুন আরো ২৫টি নমুনা পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে। এ নিয়ে মোট পাঠানো হলো ৩৬৩ জন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত