অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মে ২০২৪ রাত ০৮:৪৮

remove_red_eye

৩৫৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নূর বানু নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া আহত হয়েছেন মোটরসাইকেল চালক মিজান। তিনিও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এরআগে একই দিন সকালে উপজেলার কালমা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার সংলগ্নস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নূর বানু কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরল²ী এলাকার আব্দুল জলিলের স্ত্রী। আহত মিজান উপজেলার চরভূতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের ছেলে।
জানা গেছে, সকালে নূর বানু সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রæত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বৃদ্ধা নূর বানু ও মোটরসাইকেলের চালক মিজান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান বৃদ্ধা নূর বানু। মোটরসাইকেল চালক মিজান এখনো ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...