লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে মে ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭
৩২১
লালমোহন প্রতিনিধি : গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশনের সহায়তায় ভোলার লালমোহনে তিন পর্বের বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই চুড়ান্তÍ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। চুড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল- বর্তমান পেক্ষাপটে ছাত্ররাজনীতি সুশিক্ষা গ্রহণের অন্তরায়।
এতে পক্ষে অংশগ্রহণ করে- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বিপক্ষে- দ্বীপ শিখা মাধ্যমিক শিক্ষালয়। এতে বিজয়ী হয় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুর রব মাস্টার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, সদস্য মো. জিয়াদ ও মো. আরিফ হাওলাদার, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা জাহান আরজু, দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ হামজা রুবেলসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত শনিবার (১৮মে) লালমোহন উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ১ম পর্বে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১ম পর্বের বিজয়ী ৪টি প্রতিষ্ঠান ২য় পর্বে সোমবার (২০মে) অংশগ্রহণ করে। ২য় পর্বে বিজয়ী দুইটি প্রতিষ্ঠান চুড়ান্ত পর্বে ব্হৃস্পতিবার (২৩মে) অংশগ্রহণ করে। প্র্রতি পর্বে ৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত