লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬
৩০৬
লালমোহন প্রতিনিধি : রাত পোহালেই ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার বিহীন নির্বাচনী অন্যান্য সরঞ্জাম নিয়ে যার যার কেন্দ্রে যান। শনিবার ভোরে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পৌঁছানো হবে ব্যালট পেপার। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটের দিন মাঠে তিনটি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ৯টি মোবাইল টিম, ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র্যাব আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
জানা গেছে, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০জন, ইউপি সদস্য পদে ২৬জন এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। শনিবার ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে ভোটগ্রহণ। ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৭৫জন। এরমধ্যে নারী ভোটার ১৮ হাজার ৬৮৫জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৩৯০জন।
লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন বলেন, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি; ধলীগৌরনগর ইউনিয়নবাসীকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক