অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে দোয়াত কলম প্রতীকের কর্মীকে কুপিয়ে জখম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মে ২০২৪ রাত ১১:১৯

remove_red_eye

৩৭২

           নির্বাচনী সহিংসতা

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হতে শুরু করেছে মাঠ। শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নে রুহুল আমিন নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা। রুহুল আমিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার দানু মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। আহত রুহুল আমিন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকতারুজ্জামান টিটবের কর্মী বলে জানা গেছে।
দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রের কোপে হাতের আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন করা হয় রুহুল আমিনের। এছাড়াও তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ওই ঘটনার পর গুরুতর আহত রুহুল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠান।    
দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকতারুজ্জামান টিটবের ছোট ভাই মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, রুহুল আমিন এবং শাহিনসহ আমাদের কয়েকজন কর্মী কালমা ইউনিয়নের বালুরচর বাজারের চৌরাস্তায় পোস্টার লাগাতে যায়। এ সময় তাদের ওপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত রুহুল আমিনকে চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা পরে জানানো হবে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহাবুব উল আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...