লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে মে ২০২৪ রাত ১১:১৯
৪২৫
নির্বাচনী সহিংসতা
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হতে শুরু করেছে মাঠ। শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নে রুহুল আমিন নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা। রুহুল আমিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার দানু মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। আহত রুহুল আমিন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকতারুজ্জামান টিটবের কর্মী বলে জানা গেছে।
দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রের কোপে হাতের আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন করা হয় রুহুল আমিনের। এছাড়াও তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ওই ঘটনার পর গুরুতর আহত রুহুল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠান।
দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকতারুজ্জামান টিটবের ছোট ভাই মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, রুহুল আমিন এবং শাহিনসহ আমাদের কয়েকজন কর্মী কালমা ইউনিয়নের বালুরচর বাজারের চৌরাস্তায় পোস্টার লাগাতে যায়। এ সময় তাদের ওপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত রুহুল আমিনকে চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা পরে জানানো হবে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহাবুব উল আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত