অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

একটি জাল ভোট পড়লে ওই কেন্দ্রের ভোট বন্ধ, দরকার হলে ১০বার ভোট হবে: বরিশাল বিভাগীয় কমিশনার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মে ২০২৪ রাত ০৯:২৭

remove_red_eye

৩৫৫

লালমোহন প্রতিনিধি : বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেছেন, জনগণকে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রæতিবদ্ধ। ভোট কেন্দ্র দখল, বাঁধা দেওয়া ও জাল ভোট দেওয়া হবে এমন চিন্তা করা কারও উচিত হবে না। কোনো কেন্দ্রে যদি একটিও জাল ভোট পড়ে তাহলে ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে। দরকার হলে ১০বার ভোট হবে, তবুও একটি জাল ভোট দেওয়ার কোনো সুযোগ হবে না।
শনিবার দুপুরে আসন্ন ২৯ মে তৃতীয় ধাপের ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্ব›িদ্ব প্রার্থী এবং প্রিজাইডিং অফিসারদের সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, বরিশাল র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম,  উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্ব›িদ্ব চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২৯ মে তৃতীয় ধাপে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৫৫৪ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৭৮ জন। তারা উপজেলার ৮৩টি কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...