লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ রাত ১২:১২
৯৩৭
বাংলার কন্ঠ:: ভোলার লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী কর্মহীন অসহায় মানুষের হাতে পৌছে দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার লালমোহন ফরাজগঞ্জ, কালমা ও বদরপুর ইউনিয়নে প্রায় ১৪ শ পরিবারের মাঝে এ উপহার পৌছে দেওয়া হয়।
এসময় এমপি শাওন বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে খেঁটে খায়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় সরকারের ত্রাণ মন্ত্রাণালয় হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার স্বরুপ দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। লালমোহন উপজেলার প্রায় ১০ হাজার হতদরিদ্র পরিবারকে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়েছে। শিশুদের দুগ্ধ পৌছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদক্ষেপের কারণে করোনা প্রাদুর্ভাব বাংলাদেশে এখনো নিয়ন্ত্রণে আছে। আর এ নিয়ন্ত্রণ বহাল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অপরকে সুরক্ষিত রাখুন। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, তথ্য ও গভেষণা সম্পাদক মোঃ শাহিন প্রমূখ। এ ছাড়াও তজুমদ্দিন উপজেলায় ৩ হাজার কর্মহীন রোজাদারের মাঝে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের নিজস্ব উদ্যেগে উপজেলার চাঁচড়া, শম্ভুপুর, সোনাপুর ও পঞ্চপল্লী এলাকায় রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এ সময় সামাজিক দূরুত্ব বজায় রেখে প্রত্যেকের মাঝে ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া ও মুড়ি তুলে দেন এমপি শাওন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত