অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় এম.পি জ্যাকবের পক্ষে হোম ডেলিভারি সার্ভিস চালু

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ রাত ১২:১৫

remove_red_eye

৮২৮

মনপুরা প্রতিনিধি::  ভোলার মনপুরায় এম.পি জ্যাকবের পক্ষে অসহায়, কর্মহীন দরিদ্র মানুষের জন্য হোম ডেলিভারি সার্ভিস চালু করলেন উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া। বুধবার সকালে তিনি এই হোম ডেলিভারি সার্ভিসের কার্যক্রম চালু করেন।

তিনি জানান, সরকারিভাবে এই পর্যন্ত এই ইউনিয়নে ১৩ শত ৫০ জনকে খাদ্য সহায়তা দেওয়া হলেও এম.পি জ্যাকবের পক্ষে দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও এম.পি জ্যাকব চরফ্যাসন-মনপুরায় দুই দফায় ২৫ লাখ টাকা করে ৫০ লক্ষ টাকা ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান দেন।

অপরদিকে এম.পি জ্যাকবের পক্ষে খোলা হয়েছে হোম ডেলিভারি সার্ভিস। ফোন দিলেই অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ওই তহবিল থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এছাড়াও করোনা আক্রান্ত ওই যুবকের বাড়ি সহ লকডাউনকৃত ৯ বাড়ির ৩৫ পরিবারকে প্রতিনিয়ত হোম সার্ভিসের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। মধ্যবিত্তদের পরিচয় গোপন রেখে এম.পি জ্যাকবের ত্রান সামগ্রী হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে পৌঁছানো হবে বলে জানান তিনি।

এদিকে, মাছ ধরা বন্ধ থাকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচী আওয়তায় ৯১৩ জেলে পরিবারের মাঝে ৪০ কেজি চাল বিতরণ করা হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, একাডেমিক সুপার ভাইজার মোঃ জাকির হোসেন ও ইউপি সদস্য মোঃ সোহেল, রহিম মেম্বার, সিরাজ কাজি, রফিক ও মিজান সেরাং।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...