মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ রাত ১২:১৫
৮০১
মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় এম.পি জ্যাকবের পক্ষে অসহায়, কর্মহীন দরিদ্র মানুষের জন্য হোম ডেলিভারি সার্ভিস চালু করলেন উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া। বুধবার সকালে তিনি এই হোম ডেলিভারি সার্ভিসের কার্যক্রম চালু করেন।
তিনি জানান, সরকারিভাবে এই পর্যন্ত এই ইউনিয়নে ১৩ শত ৫০ জনকে খাদ্য সহায়তা দেওয়া হলেও এম.পি জ্যাকবের পক্ষে দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও এম.পি জ্যাকব চরফ্যাসন-মনপুরায় দুই দফায় ২৫ লাখ টাকা করে ৫০ লক্ষ টাকা ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান দেন।
অপরদিকে এম.পি জ্যাকবের পক্ষে খোলা হয়েছে হোম ডেলিভারি সার্ভিস। ফোন দিলেই অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ওই তহবিল থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এছাড়াও করোনা আক্রান্ত ওই যুবকের বাড়ি সহ লকডাউনকৃত ৯ বাড়ির ৩৫ পরিবারকে প্রতিনিয়ত হোম সার্ভিসের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। মধ্যবিত্তদের পরিচয় গোপন রেখে এম.পি জ্যাকবের ত্রান সামগ্রী হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে পৌঁছানো হবে বলে জানান তিনি।
এদিকে, মাছ ধরা বন্ধ থাকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচী আওয়তায় ৯১৩ জেলে পরিবারের মাঝে ৪০ কেজি চাল বিতরণ করা হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, একাডেমিক সুপার ভাইজার মোঃ জাকির হোসেন ও ইউপি সদস্য মোঃ সোহেল, রহিম মেম্বার, সিরাজ কাজি, রফিক ও মিজান সেরাং।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক