লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে মে ২০২৪ দুপুর ০২:২১
৩৮৮
লালমোহন প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ভোলার লালমোহন উপজেলায় ঘরের নিচে চাপা পড়ে মনেজা খাতুন নামে ৫৪ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃদ্ধা মনেজা খাতুন রাতে খাবার খেয়ে ৭ মাসের নাতিকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতের দিকে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ধমকা বাতাসে মনেজা খাতুনের ঘরটি দুমড়ে-মুচড়ে পড়ে। ওই বৃদ্ধার স্বজনদের চিৎকার শুনে এগিয়ে যান প্রতিবেশীরা। এ সময় চাপা পড়া ঘরের নিচ থেকে বৃদ্ধা মনেজা খাতুনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে জীবিত রয়েছে ওই বৃদ্ধার ৭ মাস বয়সী নাতি আব্দুল্যাহ।
এ বিষয়ে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ বলেন, খবর পেয়ে ইউএনও স্যারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় ওই বৃদ্ধার মরদেহ দাফনের জন্য তার সন্তানদের কাছে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত উপজেলার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার রাত থেকে লালমোহন উপজেলাজুড়ে দিনব্যাপী ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণ হয়েছে। উত্তাল রয়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদী। উপজেলার নিম্মাঞ্চলের বিভিন্ন বসতঘরে জোয়ার ও বৃষ্টির পানি ঢুকে পড়েছে। রোববার রাত থেকে পুরো লালমোহন উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত